মোঃ ইমরুল আহসান
দীর্ঘদিন ধরেই খুলনার একটি মানব পাচারকারী চক্র খুলনার দারিদ্র প্রীড়িত জনসাধারনকে চাকুরী এবং অর্থের প্রলোভনে ফেলে পার্শ্ববতী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছে। এসকল মানব পাচারকারীদের আইনের আওতায় আনার জন্য র‍্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
র‍্যাব – ৬ কোম্পানি কমান্ডার জানান , গতকাল র‍্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে মানব পাচারকারী অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতেসআভিযানিক দলটি খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে অভিযান পরিচালনা করে মানব পাচারকারী আসামী রুপসা এলাকার আব্বাস মোল্যার পুত্র সিকার মোল্লাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *