স্থানীয় প্রতিনিধি

১৭ মে, ২০২৩ইং তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক মানিকছড়ি উপজেলার বড়ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ মুনতাসির মাহমুদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব বশির আহম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব পুলক।
অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *