রাজন লাল সরকার
গত ২৩ জানুয়ারি ২১:৪৫ ঘটিকায় বাঙ্গরা বাজার থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ আবু ছালেক ও সঙ্গীয় ফোর্স সহ বাঙ্গরা বাজার থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউপিস্থ খানে পাড়া ০২নং ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামনে রাস্তার উপর হতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ রফিকুল ইসলাম @হৃদয়(২৫), পিতা-মোঃ হানিফ,
২। মোঃ মোখলেছুর রহমান(৪৩), পিতা-অলেক মিয়া, উভয় সাং-খানে পাড়া, ০২নং ওয়ার্ড, ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় বাঙ্গরা বাজার থানার মামলা নং-০৭, তারিখ-২৪/০১/২০২৪ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণি ১৯ (গ) রুজু করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *