স্থানীয় প্রতিনিধি

ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ১৫ জুন রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ২ নং শিমুলবাড়ি ইউনিয়নের টেপরির বাজার এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ রেজাউল করিম এর নিজ বাড়ি থেকে ০৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *