মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১৮ মে শনিবার,পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে, কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে, থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট সংলগ্ন, আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে, পাকা রাস্তার উপর পূর্ব পার্শ্বে অবস্থানকালে, দুইজন ব্যক্তি পুলিশ দলকে দেখে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্স তাদেরকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে, ১। মোঃ কারিমুল ইসলাম, পিতা- মোঃ আবুল কাশেম, সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা, জেলা – লালমনিরহাটের পিঠে রাখা একটি স্কুল ব্যাগ হতে ৩৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং অপর জন ২। মোঃ কবির হোসেন(১৯), পিতা- মৃত একরামুল, সাং- মৌভাষা পাইকারটারি, থানা- গংগাচড়া,জেলা- রংপুর এর বাম হাতে থাকা একটি বাজারের ব্যাগ হতে ১৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে।
ঘটনা সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
