লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনিন ডেইজী এর কাছ থেকে ১২ ই জানুয়ারি ২০২৬ সোমবার সকাল সাড়ে ১১ টায় জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন ডাক্তারের
পদ শূন্য রয়েছে । এছাড়া ও তিনি জানান আবাসিক মেডিকেল ডাক্তার সহ মাত্র ৩ জন ডাক্তার হাসপাতালে কর্তব্যরত রয়েছেন । প্রত্যেকদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বহি্ঃ বিভাগ ও জরুরু বিভাগে চিকিৎসা সেবা নিতে আসে প্রায় ৫ শতা রোগী,গরম মৌসুমে এর চেয়ে অধিক। অন্তঃ বিভাগে প্রত্যেকদিন ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকে প্রায় ৬০-৭০ জন রোগী আর গরম মৌসুমে শতাধিক রোগীর সংখ্যা। অত্র হাসপাতালে মেডিসিন, গাইনি অর্থপেডিকস ও সার্জারি ডাক্তারদের পদ শূন্য রয়েছে ।বর্তমান ৩ জন ডাক্তার হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং চিকিৎসা সেবা ও বাহত হচ্ছে। এখন শীতকাল শিশু ও বড়দের ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাস জনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়াও নিউমোনিয়ায় রোগে শিশুরা ভর্তি হচ্ছে। ৪৮ তম বিসিএস হয়ে গেল,তাদের দ্রুত গেজেট ও পদায়ন হলে ডাক্তারদের সংকট অনেকটাই কমিয়ে যাওয়া সম্ভব। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক, রোগী ও রোগীর লোকজন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস মহোদয়ের সুদৃষ্টি কামনা করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সংকট দূর করার জন্য জোর দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *