লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই সোনালী ব্যাংক শাখার পিএলসি কর্মকর্তা, কর্মচারীগণের আয়োজনে ৭ই অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৫ টায় সোনালী ব্যাংক কার্যালয়ে ব্যাংকের পিএলসি প্রিন্সিপাল অফিসার জনাব মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার পি এল সি প্রিন্সিপাল অফিসার জনাব সাইফুর রহমান। মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সোনালী ব্যাংক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ম্যানেজার পিএলসি গোলাম মামুনুর রশিদ ও জয়পুর হাট সোনালী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ম্যানেজার মোস্তাফিজুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই শাখা সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মামুনুর রশিদ এরপর ব্যাংক কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন, হুমায়ূন বায়জীদ, শাহিনুর আলম ও পুনট শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন ডালিম। গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল কাদের, শাহীন ও আবুল কাশেম ফজলুল হক সহ আরো অনেকে। শেষে বক্তব্য রাখেন বিদায়ী কালাই শাখা সোনালী ব্যাংক ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার শামসুল আলামিন বক্তব্যের মাধ্যমে বলেন এ ব্যাংকে চাকুরির মেয়াদকাল ৩ বছর ২ মাস। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা গাজীপুর উপজেলার বরইতলা গ্রামে। বক্তব্য শেষে তাকে উল্লেখিত সোনালী ব্যাংকের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং গ্রাহকদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় । তারপর নব যোগদানকারী ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবীর তার পরিচয় দিয়ে বলেন আমার গ্রামের বাড়ি জয়পুর জেলা কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামে । তাকে ব্যাংকের গ্রাহক বৃন্দ রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এ সময় অত্র ব্যাংকের কর্মকর্তা ,কর্মচারী ও ব্যাংকের গ্রাহক বৃন্দ বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
