লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল চখ নয়া পাড়ার বাসিন্দা সানাউল ইসলাম এর শিশু কন্যা কে (১১) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে একই গ্রামের অধিবাসী মৃত্যু আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৫) ভিকটিমের বাবা অতীব গরিব মানুষ,নুন আনতে পান্তা ফুরায় এরকম তাদের অবস্থা দিনমজুর দিয়ে কোনরকমে কষ্টের সাথে সংসার চালান। তার মা-বাবা ২ জনেই শিশু কন্যা কে একা বাড়িতে রেখে মানুষের বাড়িতে আলু তোলা মজুরি দেওয়ার জন্য আলুর মাঠে চলে যান এর ফাঁকে সুযোগ বুঝে ২২ জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ১১ টায় বাড়িতে ঢুকে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করলে ওই সময় তার কান্নায় জড়িত কন্ঠের চিৎকার শুনে পাশের প্রতিবেশী লোকজন কে আসতে দেখায় ঘটনাস্থল থেকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টাকারী জুয়েল ঘটনাস্থল থেকে দূরত্ব পালিয়ে যায়। ধর্ষণের চেষ্টা করায়,এ ব্যাপারে উল্লেখিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেনের কাছ থেকে। তিনি আরো জানান অভিযোগের প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।
