লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে জয়পুরহাটের কালাই উপজেলা জুড়ে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মোলাম গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে ১ লা জানুয়ারি ২০২৫ বুধবার সকাল সাড়ে ১১ টায় অত্র বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি পড়া লেখার বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন বাচ্চাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে তাদের পড়ালেখার খোঁজখবর নেওয়ার কথা বলার পর শিক্ষকদেরকে মান-সম্মত শিক্ষা দেওয়ার কথা জানিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে বলেন সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ আর শান্তি। এরপর বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, মোলামগাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও ফারহানা বেগম। সভাশেষে প্রধান অতিথি ইউএনও মহোদয় শামীমা আক্তার জাহান কেক কেটে শিশু বরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। তারপর অতিথিবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয় । এ সময় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ,অভিভাবকগণ,,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *