লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ৯ টায় কালাই বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত মুক্তি যুদ্ধ সৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন , কালাই থানা , মুক্তিযোদ্ধা সংসদ,পৌরসভা ও কালাই সরকারি মহিলা কলেজ। পুষ্প স্তবকের পর শহীদ বুদ্ধিজীবীদের বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। বক্তব্যের শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালনের পর সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উদ্দেশ্যে মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব
শায়েখ মাওলানা মোঃ মামুনুর রশিদ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
