লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৮ ই অক্টোবর ২০২৬ রবিবার উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহামদ এর সভাপতিত্বে “রূপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা খামার ব্যবস্থাপক মাহমুদ হাসান। উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলামিন, বিআরডিবি অফিসার সোহেল রানা। এছাড়াও মৎস্য চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফা রহমান, জুলাই যোদ্ধা শহীদ রিতা আক্তারের বাবা আশরাফ আলী , মাতা রেহানা খাতুন, আশরাফুল ইসলাম ও মকবুল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য ২০২৬ এর নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চিত্রাংকন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মহোদয় বলেন মাছ চাষ করা একটি লাভজনক ব্যবসা এতে লসের পরিমাণ খুবই কম। মাছ আমিষের চাহিদা মিটায়। ম বেশি খাইলে স্বাস্থ্যের কোন ক্ষতি হয় না। অর্থনৈতিক চাহিদা ও মেটায়। এজন্য প্রত্যেককে মাছ চাষ করার জন্য উৎসাহিত করেন। এছাড়াও বলেন মাছ চাষের মাধ্যমে কালাই উপজেলা যেন বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে ওঠে। এমন কথা বলিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী সোহেল হোসেন।
