লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকায় সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সকাল ১১ টায় অত্র সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার রাশেদুল আলমের সভাপতিতে মানসম্মত শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উল্লেখিত বিদ্যালযের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম। এরপর উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহরুল ইসলাম তিনি শিক্ষার মান উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের ম মায়েদের জনসচেতনতা বৃদ্ধির মায়েদেরকে বলেন সন্তানদেরকে বিদ্যালয়ে নিয়মিত পাঠিয়ে দিয়ে পড়ালেখার খোঁজখবর নেওয়ার কথা জানিয়ে কথা বলা শেষ করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য তাজুল ইসলাম ও বিপ্লব। শিক্ষকদের মধ্য থেকে সহকারী শিক্ষক রওশন আরা পারভীন ও রফিকুল ইসলাম। অভিভাবিকার পক্ষ থেকে সেলিনা পারভিন, মৌসুমী আক্তার ও রেনুআরা খাতুন সহ আরো অনেকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী,অভিভাবিকা ও শিক্ষার্থী অত্র মা সমাবেশে উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যে সন্তানদের বিদ্যালয় মুখি করার কথা এবং পড়ালেখার করতে খেয়াল রাখার কথা জানিয়ে তিনি মা সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *