লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা বাজার মনিটরিং এর অংশ হিসেবে ৯ ই মার্চ ২০২৫ রবিবার বিকাল ৩ টায় উক্ত উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজারের উত্তর পাশে বিয়ালা বাজার যাওয়ার পথে হাতের ডাইনে পরে বগুড়া বেকারি প্রতিষ্ঠান অত্র বেকারি প্রতিষ্ঠানে অসুস্থ নোংরা পরিবেশে সেমাই তৈরি ও পা্উরুটি তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের ধারা অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা স্বরূপ ২০ হাজার টাকা আদায় করেন কালাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইফতেকার রহমান। সঙ্গীয় ফোর্স হিসাবে তার সাথে ছিলেন কালাই থানার এস আই আব্দুল জব্বার ও পুলিশ কনস্টেবল।
