লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা আহলে হাদিস মসজিদের মুসল্লিগণের আয়োজনে আহলে হাদিস মসজিদের খতিবের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেছে। ২৫শে সেপ্টেম্বর ২০২৫ বুধবার বিকাল আনুমানিক ৪ টায় মসজিদের নিচে মার্কেটে সরকার উড়না ও কাপড়ের দোকানের সামনে মেসার্স নুর বস্ত্র বিতান নুর মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ ও নূরনবী হঠাৎ করেএসে উল্লেখিত মসজিদের খতিব ,ঈদগা মাঠের ইমাম ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সেলিম রেজার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেছে। তারই প্রতিবাদে ২৬ শে সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার জুমার নামাজ পর কালাই বাস্ট্যান্ড চত্বরে জয়পুরহাট বগুড়া মহাসড়কের পার্শ্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কালাই টেকনিকেল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও অধ্যক্ষ শাহজাহান আলী, ‘কালাই “ল’ চেম্বার এর অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার , কালাই পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম, কালাই হাসপাতাল মসজিদের খতিব মাওলানা মোস্তফা, কালাই পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক, হারুন যা জামে মসজিদের খতিব মওলানা মোজাফফর হোসেন ও শামীম আহমেদ সহ আরো অনেকে। বক্তাগণ বলেন ২৫শে সেপ্টেম্বর বুধবার উক্ত ঘটনার খবর পাওয়া মাত্র উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনার স্থলে উপস্থিত হওয়ার কারণে এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনী। সকল বক্তার একই দাবি একজন সম্মানিত খতিব ও একজন সুনাম ধন্য আলেমের উপর হামলা চালিয়ে অপমান অপদস্থ করার জন্য হামলাকারীকে বিচারের মাধ্যমে কঠিন শাস্তির জোড় দাবি জানিয়েছেন তৎসঙ্গে মার্কেট থেকে অনতিবিলম্বে বিদায় করে দেওয়ার দাবিও জানিয়েছেন। এ সময় অত্র অত্র আহলে হাদিস মসজিদের মুসল্লীবৃন্দ সহ অন্যান্য মসজিদের মুসল্লিগণ এবং বিভিন্ন মসজিদের খতিব , মোয়াজ্জেম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
