লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার বেসরকারি স্কুল ,কলেজ ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষক ,কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের আয়োজনে ১৪ই অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় কালাই বাস স্ট্যান্ড এর সামনে থূপসারা দাখিল মাদ্রাসার সুপার জনাব মতিয়র রহমানের নেতৃত্বে বেসরকারি স্কুল ,কলেজ,মাদ্রাস, কারিগরি শিক্ষক, কর্মচারী, জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের ২০% বাড়ি ভাড়া, ১ হাজার ৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ পার্সেন্ট উৎসব ভাতার দাবী আদায়ের লক্ষ্যেএবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে আধা ঘন্টা ব্যাপী কালাই বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে ও জয়পুরহাট বগুড়া মহাসড়ক সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম,মোলামগাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাদ্দেক , হোসেন, জামুরা বাসুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম,গাড়ইল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আশরাফুল আলম,হাতিয়র কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সেলিম রেজা ও সহকারি অধ্যাপক শামীম রেজা, মোলামগাড়ি হাট কারিগরি কলেজের সহকারী শিক্ষক কবির হোসেন, থুপসারা দাখিল মাদ্রাসার সহকারী নাজমুল হোসেন। মানববন্ধনে বক্তাগণের বক্তব্য ছিল প্রায় একই ধরনের তারা দাবি তুলে ধরে বলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে না নিলে আমরা ঘরে ফেরে যাব না, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ঢাকায় শিক্ষকদের উপর হামলা চালিয়ে অত্যাচার নির্যাতন ও লাঞ্ছিত করা হয়েছে। সেই হামলাকারীকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।পরিশেষে বক্তাগণ বলেন বেসরকারি শিক্ষক, কর্মচারীদের দাবি তাড়াতাড়ি মেনে নিয়ে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের সুন্দর পরিবেশে ক্লাসে ফেরে যাওয়ার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সু – দৃষ্টি কামনা করেছেন। মানববন্ধন শেষে উল্লেখিত বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিস কার্যালয় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের নিকট একটি স্মারকলিপি প্রদান করলে তিনি সাদরে গ্রহণ করেন। এ সময় শিক্ষক ,কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
