লুৎফর রহমান
স্টাফ রিপোটার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যাক্রমের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। উদ্বোধনের পর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৮ই নভেম্বর ২০২৩ বুধবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বীজ ও সার কৃষকদের মাঝে বিতরনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরীসহ আরো অনেকে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন শাখার অফিসার, গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ সাংবদিকগণ অত্র বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে প্রতিজনকে গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ভূট্টার বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, শীত কালীন পিয়াজের বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, মুগের বীজ ৫ কজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, মসুরের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি বীজ ও সার। সর্বমোট ৪ হাজার ২ শত ৬০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এরপর কালাই উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মৃক্তিযোদ্ধা মনীশ চৌধুরীরর উদ্যোগে উপজেলা বাংলাদেশ কৃষকলীগের অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে গিয়ে উপজেলা বাংলাদেশ কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরীর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুর্ষ্ঠিত হয়। অত্র উপজেলার বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজমহল, মাত্রাই ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, উদয়পুর ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল, পৌর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও জিন্দারপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সানাউল। এসময় উপজেলার বিভিন্ন এলাকার বাংলাদেশ কৃষকলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
