লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ হল রুমে ২৯ শে সেপ্টেম্বর ২০২৫ সোমবার সকাল ১১ টায় জয়পুরহাট ২ আসন বিএনপি দল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব জনাব আব্দুল বারি মহোদয়ের নেতৃত্বে কালাই ,ক্ষেতলা , আক্কেলপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডিসি ও সাবেক সচিব জনাব আব্দুল বারী মহোদয় তিনি বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট ২ আসন বিএনপি দল থেকে যিনি এমপি মনোনয়ন পাবেন তারই পক্ষে কাজ করার জন্য আহবান জানান। এছাড়াও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের মধ্যে কোন প্রকার গ্রুপিং এবং ভাঙ্গাভাঙ্গি করা যাবে না ।ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিএনপি দলের এমপি প্রার্থীর পক্ষে মনে প্রানে ভোট করার কথা জানিয়ে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন। এ সময় কালাই ক্ষেতলাল আক্কেলপুর উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী অত্র মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
