লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা সদরে পৌরসভা অফিসের সামনে জয়পুরহাট – হতে বগুড়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র ( বন বিভাগ ) এর মেইন গেটে ও পকেট গেটে অফিস টাইমে প্রায় দিনই দেখা যায় তালা ঝোলানো থাকে। লোকজনে এসে মেইন গেট থেকে অফিসের লোকজনকে ডাকা ডাকি করে অফিসে ভিতর থেকে কারো জবাব না পেয়ে লোকজন হয়রানি হয়ে মেইন গেট থেকে ফেরে চলে যায়।এমন তথ্যটি এলাকার লোকজন সূত্রে জানা গেছে। এছাড়াও তারা আরো জানান অত্র অফিসের কর্মকর্তা, কর্মচারী অফিসে আসেন না। যদিও আসেন তাদের ইচ্ছে মতো অফিস থেকে বাড়িতে চলে যান। অফিসে একজন কেয়ারটেকার আছেন তিনিও ঠিক মত অফিসে থাকেন না বাইরে ঘুরা ফেরা করতে দেখা যায়। এইভাবেই চলছে কালাই উপজেলার সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র ( বন বিভাগ ) উল্লেখিত অফিসের হয়রানি থেকে রক্ষা পাওয়ার লক্ষে মেইন গেটের সাইডে পকেট গেটের তালা অফিস সময় পর্যন্ত খুলে রাখার জন্য উপজেলা প্রশাসনের কাছে জনগণ জোর দাবি জানিয়েছেন।
