লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার কালাই বাজার নিউ দুর্বার ক্রীড়া ও সংস্কৃতি সংঘের আয়োজনে ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকাল ৪ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “মাদক মুক্ত সমাজ চাই, খেলার কোন বিকল্প নাই”এ প্রতিপাদ্য সামনে রেখে কালাই প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর উক্ত মাঠে ফুটবল টুর্নামেন্টের তাৎপর্য তুলে ধরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কালাই ইফতেকার রহমান,রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। বক্তব্যের শেষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শুরু হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলার একাদশ -বনাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটা খোলা একাদশ । ঘোড়াঘাট উপজেলা একাদশ, ইটা খোলা একাদশ কে ০৩ গোলে হারিয়ে বিজয় লাভ করেন। বিজয়ী দলকে কমিটির পক্ষ অতিথি বৃন্দের মাধ্যমে বিশাল একটি ষাঁড় গরু প্রদান করা হয়। আর পরাজিত দলকে পরাজিত ছাগলের একটি খাসি প্রদান করা হয় । শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সমাপ্তি ঘটেছে।
