লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর (২০২৬ )শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পুরাতন পরিষদ মিলনায় তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে উক্ত উপজেলা পরিষদে স্থাপিত ডিজিটাল ল্যাব এবং কালাই পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত সকল ধরনের নাগরিক সেবা অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ২ আসন, কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। উদ্বোধনের পর তিনি অনলাইনের মাধ্যমে সেবা কার্যক্রমের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী নাজমা আরা বেগম। পরিশেষে অনলাইনে ১ম সেবা প্রাপ্তদের মাঝে মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারীর মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ৫ ইউনিয়নের ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *