লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০ শে আগস্ট ২০২৫ বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সকাল ১১ টায় পৌরসভার সামনে ও বন বিভাগের গেইটের পূর্ব পাশে বিশাল লম্বা-চওড়া একটি জলাশয়ে ২০২৫ – ২০২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত করনের সময় তারাও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা ও সিনিয়র সহকারীপরিচালক তারাপদ চোহান, মৎস্য বিজ উৎপাদনকারী খামারি ও ব্যবস্থাপনা মোহসীন আলী, কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মাহবুব – উল – আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান সহ আরে অনেকেই অত্র জলাশয়ে অবমুক্ত করনের সময় উপস্থিত ছিলেন। এরপর উপজেলার বিভিন্ন উন্মুক্ত, প্লাবনভূমি, বর্ষা প্লাবিত, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত মুক্ত করা হয়েছে । সার্বিক দায়িত্বে ছিলেন উক্ত উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী সোহেল হোসেন।
