মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত (২২) সেপ্টেম্বর তারিখ ৬:৫০ ঘটিকার সময় কালাই থানাধীন জিন্দারপুর ইউনিয়নের আতাহার চুনারপাড়া এলাকা হতে ১ জনকে অপরদিকে (২২) সেপ্টেম্বর শুক্রবার ৯: ৩৫ ঘটিকার সময় পৃথক অভিযানে কালাই থানাধীন উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ এলাকা হতে দুইজন ব্যবসায়ীকে আটক করেছে কালাই থানা পুলিশ
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
আটককৃত আসামীরা হলেন ১। মোঃ নাঈম হাসান নাহিদ (২০), পিতা-মোঃ দিলবর, মাতা-মোছাঃ নাসরিন বেগম, সাং- আতাহার (খা পাড়া), থানা- কালাই, জেলা- জয়পুরহাট
২। মোঃ মউনদ্দীন মন্ডল (৪০), পিতা-মৃত আফসার আলী, সাং-মান্দাই, থানা- কালাই, জেলা- জয়পুরহাট
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে কালাই থানাধীন উদয়পুর ইউনিয়নের অন্তর্গত বৈরাগী হইতে মোসলেমগঞ্জ গামী মান্দাই গ্রামস্থ পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে বাট গাছের নিচে একজন ব্যক্তি মানবদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় তিন পাতায়( ৩০ ) পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে যার বর্তমান মূল্য ৬০০০ টাকা
অপরদিকে কালাই থানাধীন জিন্দারপুর ইউনিয়নের অন্তর্গত আতাহার চুনারপাড়া গ্রামস্থ মোঃ আলম (৪০), পিতা-মোঃ আক্কেস আলী এর বসত বাড়ীর সামনে হেয়ারিং রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে এমত অবস্থায় ঘটনাস্থলে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। পুলিশ তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ (এগার) পাতার ১০ (দশ) পিচ করে মোট ১১০ (একশত দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে যার বর্তমান মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তারা। গোপন সংবাদের ভিক্তিতে আসামীদের আটক করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
