লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০.০০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। এর পর জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ, ডেইরি উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ১৮-ই এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত এর সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার সামিরা শাহরীন। প্রাণীসম্পদ সহকারী মাঠকর্মী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষক খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, খামারিদের মধ্যে থেকে আব্দুল আলিম ও নুর জাহান বেগম সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় সকলকে প্রশিক্ষন নিয়ে উন্নয়ন করার কথা বলেন এছাড়াও তিনি বলেন সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা থাকবে। এ কথা বলিয়ে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করেন। তারপর অতিথি বৃন্দ ঘুরে ঘুরে উক্ত প্রাণিসম্পদ মেলার জাকজমকপূর্ণ স্টল গুলো পরিদর্শন করেন, এবার মেলায় ৪০ টি স্টল বসেছে।
