মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়নে পুর গ্রামে গভীর নলকূপের বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২৭মে) সকালে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসীম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর গ্রামের নুরুন্নবী সরকারের (৪০) বরেন্দ্র বহুমুখীর গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির নিচে ফসলের মাঠে সোমবার সকালে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ।

এ সময় মৃত ব্যক্তির শরিরে বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুতিক শক খেয়েই তার মৃত্যু হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসীম আল বারী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি, নাম, পরিচয় এখনো জানা যায়নি তবে চেষ্টা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎ এর শক খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়, লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *