লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী ভূমি কমিশনার (কালাই) এফতেকার রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফেরদাউস আলম , উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, কালাই উপজেলা শাখা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমান ও নায়েবে আমির আব্দুর রউফ, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান সহ আরো অনেকে। উল্লেখিত সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ত্রয়দশ আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ফেরদাউস আলম , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান কালাই উপজেলা শাখা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির সহ প্রমুখ। উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সমাপনী বক্তব্য বলেন যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা চেয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেত্রবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *