লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১লা নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১০ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে “দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ও সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায় এসে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম এর সভাপতিত্বে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তিনিই স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। তিনি বক্তব্যের মাধ্যমে যুব – ও যুব মহিলাদের উদ্দেশ্যে বলেন যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে সংসারের জন্য এবং দেশ ও জাতির উন্নয়ন করা যায়। সবাইকে কর্মমুখী প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন। এরপর বলেন দেশের যুবরা উন্নয়নের শক্তি যুবরাই বল। যুবরা লড়বে সোনার বাংলাদেশ গড়বে। সবাইকে কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে কাজের মাধ্যমে উন্নয়ন করার কথা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ( কালাই ) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ,কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমিতির সভাপতি ও সদস্য, যুব ও যুব মহিলা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মী অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
পরিশেষ অতিথি বৃন্দের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
