লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১৯ শে জানুয়ারি ২০২৫ রবিবার সকাল সাড়ে ১১ টায় আহমেদাবাদ ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (২য় ধাপের পুরুষ ও মহিলা) ২০২৫ এর শুভ উদ্বোধন করেন অত্র একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমতি গীতা রানী। উদ্বোধনের পর গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন কালাই উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বিলকিছ বেগম, উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র ও মরিয়ম বেনু, ইউনিয়ন দলনেতা আব্বাস আলী ও দলনেত্রী হেলেনা বেগম, ইউনিয়ন আনসার প্লাটন কমান্ডার হাসান আলী। ১০ দিন ধরে এ প্রশিক্ষণ চলমান থাকবে । অপরাধ ও অপকর্ম, নারী ও শিশু পাচার, জঙ্গি সন্ত্রাস বাল্যবিবাহ রোদ ও মাদকের কুফল, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, প্রাণিসম্পদ সম্পর্কে, নৈতিক শিষ্টাচার সহ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান, কালাই থানা অফিসার ইনচার্জ( ওসি ) জাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান ও উপজেলা আইসিটি অফিসার রাজু আহমেদ। আগামী ৩০ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার উক্ত গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *