লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নব যোগদানকারী সহকারী কমিশনার ভূমি (কালাই) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ডাক্তার নাজনীন নাহিদ ডেইজী, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটার প্রভাষক আব্দুল আলীম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, ১৯৮৭ সালে কর্মে প্রথম যোগদান করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী। তিনি বক্তব্যের মাধ্যমে চাকুরী থেকে বিদায় হওয়ার কথা তুলে ধরে বলেন আগামী ৪ঠা মার্চ ২০২৬ বুধবার তার শেষ কর্ম দিবস।তিনি সকলের কাছে ক্ষমা ও দোয়া চেয়ে কথা বলা শেষ করেন। সমাপনী বক্তব্যে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয়এলাকায় মাদক কারবারী, জুয়া খেলা ও চুরি বন্ধের এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সকলের সহযোগিতায় চেয়ে সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখিত আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে একই বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ২১ শে ফেব্রুয়ারি শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কালাই আব্দুল্লাহ আল মাহবুব, কালাই অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও কালাই মডেল ক্লাবের সভাপতি লুৎফর রহমান। সমাপনী বক্তব্যে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন আগামী ২০ ই ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে কালাই উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হবে। ২১ শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ কথা বলিয়ে তিনি শেষ করেন।
