লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ইং নভেম্বর ২০২৩ইং সোমবার সকাল ১১টায় উপজলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালয়ান উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, জেলা পরিষদের সদস্য মিসেস রত্না রশিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), জান্নাতুল ফেরদৌস, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন, গ্রাম আদালত সমন্বয়কারি বিপ্লব, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেস ক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীষ চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ আরো অনেকে। সমাপনি বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া খেলা বন্ধের পরামর্শ দিয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার কথা জানায়ে তিনি সভা সমাপ্ত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *