লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ৫ ইং জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদয়পুর ইউনিয়ন শাখার জামায়াতের আমির আব্দুস সুবহান মন্ডলের সভাপতিত্বে ১২ ইং ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মনোনীত এমপি পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা শাখা জামায়াতে ইসলামী দলের সহ সেক্রেটারী এস এম রাশিদুল আলম সবুজ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর , জয়পুরহাট ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদ প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দল একটি শান্তি প্রিয় দল। জামায়তে ইসলামী দল ভোটে জয়যুক্ত হলে এলাকায় চান্দাবাজী,টেন্ডারবাজী, সুদ ,ঘুষ থাকবে না। অন্যায় , অত্যাচার,নির্যাতন , বেদখল, লুট তারাজ থাকবে না। এলাকায় মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।চুরি ,ডাকাতি করলে ইসলামী আইন অনুযায়ু বিচার করা হবে।পরিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা শাখা ,নির্বাচন পরিচালক ও জমায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপু, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমান , কালাই উপজেলা শাখা জামাতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালক প্রভাষক আব্দুল আলিম। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়ন সাবেক জমায়াতের আমির কালাই ও উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ রকিব উদ্দিন, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাফফর হোসেন ও পৌর আমির মাওলানা আব্দুল হান্নান, মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সোবাহান সহ আরো অনেকে। এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতাকর্মী ও ভোটারগত অত্র নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।
