লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক সেবন, মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি, জুয়া খেলা, চুড়ি, ছিনতাই, সন্ত্রাস, বাল্য বিবাহ, খাদ্যে ভেজাল বন্ধের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ফয়সল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশল মোখলেছার রহমান, কালাই পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম হামিদুল ইসলাম, কালাই থানার এস আই হুমায়ুন কবির, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেস ক্লাব কালাই সভাপতি আতাউর রহমানসহ আরও অনেকে। এসময় আইন শৃংখলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় অত্র উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব আবুল হায়াতের সভাপতিত্বে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাহে রমজানে বাজারদর সহনীয় পর্যায়ে রাখা পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ইউএনও মহোদয় সমাপনি বক্তব্য সকল ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন ইফতারী খাবারে কোন প্রকার রং এবং ভেজাল মিশানো যাবে না। এছাড়াও তিনি বলেন, তদারকি করতে গিয়ে খাবারে রং এবং ভেজাল পাওয়া গেলে মোটা অংকের জরিমানা করা হবে। একথা বলিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *