লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শিবসমুদ্র গ্রামে তেলি পুকুর নামক পুকুরে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলন করে অন্যত্রে বিক্রি করার অপরাধে ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার বিকাল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে ঠিকাদার রাশেদুল ইসলাম ( ৩৫) এর কাছ থেকে ১ লক্ষ টাকা জরিপানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। সঙ্গীয় ফোর্স হিসাবে তার সাথে ছিলেন কালাই থানা এস আই আরিফ, পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য। অবৈধভাবে পুকুরে মাটি কাটা ও বালু উত্তোলন করে অন্যত্রে বিক্রি করার অপরাধে এমন মোটা অংকের জরিমানা আদায় এর আগে কোন ইউএনও মহোদয় করতে পারেননি এর জন্য উপজেলার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানিয়েছেন।
