স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২০ আগস্ট) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মু‌জিব সড়‌কে কা‌লের কণ্ঠ ও নিউজ ২৪সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ‌ ও প্রতিষ্ঠানের ওপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, কামরুজ্জামান সো‌হেল, স‌ঞ্জিব দাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হারুন আনসারী তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু প্রমুখ।
বক্তারা, সোমবার দিনে- দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় কা‌লের কণ্ঠ সহ অন্যান্য প্রতিষ্ঠানের ওপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে এ ধরণের ঘটনা ‌ মেনে নেওয়া যায় না।
তারা বলেন আপনার গণমাধ্যম নিয়ে খেলা করবেন না। এর পরিণাম ভালো হবে না।
তারা ‌ অবিলম্বে ‌ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *