আরিফ রববানী
ময়মনসিংহ
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭মার্চ),২৬রমজান সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক এনামুল হক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হাসির আহমদ মাহবুবুব আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ উসমান গণি।
মাহমুদুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ময়মনসিংহ বিভাগীয়,
জেলা,মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ময়মনসিংহ বিভাগীয় কমিটি মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।
