মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা মূলে এক নারী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার একটি অভিযানে সিআর-৩৪৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ তিথি বেগমকে আটক করা হয়। তিনি বোতলাপাড়া এলাকার বাসিন্দা এবং স্বামী মোঃ শফিকুলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় এএসআই (নিরস্ত্র) মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *