মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সিনিয়র সহ সভাপতি. আদমদীঘি বিদ্যাবিথী মডেল (কেজি) স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সমাজসেবক আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামের বুলবুল ফারুক (৫৩) আর নেই। তিনি হার্ট এটাকে আক্রান্ত হয়ে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) মৃত্যুকালে তিনি নিঃসন্তান অবস্থায় স্ত্রী ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। পরদিন গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানাজায়, বগুড়া জেলা, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মিসহ বহু মানুষ শরীক হন।
বুলবুল ফারুকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতিসমবেদনা জানিয়ে বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ইউনিট, বার সমিতি ও আইন কলেজের সভাপতি এ্যাড, আতাউর রহমান খান মুক্তা, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফি আহমেদ আচ্চু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মিজানুর রহমান, সবুর খান, মোমিন খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর মোঃ মোমিন খান।
