মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে পুর্বশক্রতার জেরে মুনজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারপিটে আহত করা হয়েছে। তাকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুনজুর রহমান আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামের ছায়তুল্লা প্রামানিকের ছেলে। এ ব্যাপারে মুনজুর রহমান নিজেই বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি থানায় আবু হেনা, সবুজসহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘি থানায় দায়ের করা লিখিত অভিযোগের বাদী মুনজুর রহমান জানান, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারী নিলুফা বেগম নামের এক বিধবা নারীকে তিনি ২য় বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে। এর জেরে আবু হেনা, সবুজসহ আরো অনেকেই গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮টায় বাদী মুনজুর রহমানকে বাড়ি থেকে ডেকে চাঁপাপুর মাছ বাজারে এনে বেধড়ক মারপিটে আহত করে। আহত মুনজুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পারদিন গতকাল শুক্রবার সকালে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। থানার উপ পরিদর্শক আনিছুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *