মোঃ ইমরুল আহসান
গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী‘র অবৈধভাবে ধান গুদামজাত করনের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।
পরবর্তীতে ০৩ ফেব্রুয়ারী ১২ টা ৩০ ঘটিকায় জয়পুরহাটের শুকতাহার মোড় এলাকায় র্যাব ৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকশ আভিযানিক দল ও ইফতেখারুল আলম রিজভী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া (জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্ব) এবং অরুন কুমার প্রামাণিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জয়পুরহাট এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাতকরন এবং ধান ক্রয়-বিক্রয়ের রশিদ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী, পিতা-মোঃ মাহবুবুর রহমান, সাং-শুকতাহার বাজার, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
