আগামী ৮ মে ২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ‌ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটি সংক্রান্তে আজ ৬ মে ২০২৪ তারিখে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ।

তিনি নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *