৮ মে ২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ‌ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ।

প্রত্যেকটি ভোটকেন্দ্রে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান।

তিনি আরো বলেন পুলিশের পর্যাপ্ত মোবাইল টিম, স্ট্রাইকিং টিম কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *