ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
ময়মনসিংহ মহানগর মৎস্য জীবী দলের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী) নগরীর দিগারকান্দায় রংধনু কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য যারা ভাগবাটোয়ারা করে স্বৈরাচার আওয়ামী লীগদের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ হাসিল করছেন তারাও আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব দোসরদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাদের কারণে জনমানুষের কাছে জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

মহানগর মৎস্য জীবী দলের আহ্বায়ক তৈমুর আহমেদ লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।

ওয়াহাব আকন্দ বলেন-আগামী নির্বাচনে জনগনের জনসমর্থন ছাড়া অংশ নেওয়া যাবে না। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। দলের নাম ভেঙে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন খুব শীঘ্রই তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কৃষক শ্রমিক
খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাড়াঁনো। তাই আমাদের সকলের উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ১১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া।

মহানগর মৎস্য জীবী দলের সদস্য সচিব আশিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক সোলাইমান রুবেল, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তৈবুর রহমান তোতা সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *