র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর ইসলামপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী(৭০) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান দুই (০২) আসামীকে ০২ জুলাই ২০২৩ ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকা হইতে ১১.০০ ঘটিকায় গ্রেফতার করে।

গত ০১ জুলাই ২০২৩ ইং তারিখে দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রৌহারকান্দা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) কে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় দূর্বৃত্তরা। উক্ত নির্মমভাবে হত্যকান্ডের ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ(৩৬) বাদী হয়ে ১২ জনকে আসামী করে ২ জুলাই ২০২৩ তারিখ সময় ০০.০৫ ঘটিকায় ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অফিসার-ইন-চার্জ, ইসলামপুর থানার মামলা নং-০১/১৩৪, তারিখ ০২/০৭/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু করেন। মামলা রুজু হওয়ার পর হইতে আসামীগন আত্মগোপনে চলে যায়। এহেন চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীদ্বয়ের অবস্থান নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ২ জুলাই আনুমানিক ভোর ০৪:৩০ ঘটিকায় হইতে ১১.০০ ঘটিকা মধ্যে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন উলিয়াঘাট চৌরাস্তা হতে হত্যা মামলার অন্যতম প্রধান এজাহার নামীয় আসামী মোঃ আরিফ মিয়া (৩০) এবং ঢেঙ্গারগর এলাকা হতে আসামী মোঃ বাচ্চু শেখ বাচ্চা মিয়া (৫৫)’কে আটক করে ইসলামপুর থানায় সোর্পদ করে।ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *