হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র স্কুল ছাত্র রিয়াজ (১৫) কে মারপিট করে গুরুতর আহত করে।পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় স্কুল ছাত্র রিয়াজের ভাই জাকির বাদী হয়ে ৩ জনের নামে হিজলা থানায় একটি মামলা দায়ের করে।
জানাযায় গত শুক্রবার রাতে শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যায় রিয়াজ।নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের পাশর্^বতি বাড়ির জসিম সিকদারের ছেলে তামিম ধাক্কা দেয়।তখন দুজনের বাকবিতন্ডের এক পর্যায়ে তামিমের মা বাবা এসে রিয়াজকে এলোপাতাড়ী মারপিট শুরু করে।রিয়াজ নিজেকে রক্ষার্থে ডাকচিৎকার দিলে মসজিদের মুসল্লি আসলে তামিম তার মা বাবা চলে যায়।
এ ঘটনায় সরোজমিনে গেলে তামিম ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্কীকার করে বলেন একটি মামলা দায়ের করা হয়েছে।আসামী আটকের চেষ্টা অব্যাহত আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *