মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহে অসহায় হতদরিদ্র মহিলার হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ টাকা সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে সন্ধান মিলে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর সহযোগিতায় ফিরে পেলো অসহায় মহিলা তার হারিয়ে যাওয়া টাকা।

জানা গেছে, গতকাল ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের পারুল তার ব্যাগ সহ টাকা হারিয়ে ফেলে, অনেক খোঁজাখুঁজির পর টাকা না পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ এর দারস্থ হলেন মহিলা।

কোতোয়ালী মডেল থানার ওসি সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুড়িয়ে পাওয়া কামরুলকে ডেকে আনেন এবং সাথে সাথেই কামরুল হারিয়ে যাওয়া মহিলার টাকা ফিরিয়ে দিলে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মানিব্যাগ সহ টাকা উক্ত মহিলার হাতে তুলে দেন।

হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ টাকা ফিরে পেয়ে আনন্দিত মহিলা। কোতোয়ালী মডেল থানার ওসি সহ পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *