ময়মনসিংহ নান্দাইলে ৯ মার্চ জনৈক মোঃ হাদিস মিয়া (৬৩), পিতা-মৃত জাফর আলী, সাং- বারুইগ্রাম, ইউপি- চন্ডিপাশা, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ থানায় আসিয়া হাজির হইয়া লিখিতভাবে জানান যে, অদ্য ইং ১০/০৩/২০২৪ তারিখ সকাল অনুঃ ০৫:৩০ ঘটিকার সময় তাহার ১টি কালো রং এর গাভী গরু, মূল্য অনু: ৩৫,০০০/- টাকা তাহার বসতবাড়ির উত্তর পাশে গাছের সাথে বাধিয়া রাখে। একই তারিখ সকাল অনু: ০৭.৩০ ঘটিকার সময় সে উক্ত স্থানে যাইয়া দেখে যে গরুটি বাধা থাকা দড়ি ছিড়িয়া কোথায় যেন চলিয়া গিয়াছে। পরে সে সহ তার বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় তাহার গাভী গরুটি খোজাখুজি করিয়া কোন সন্ধান না পাইয়া থানায় আসিয়া জিডি করেন। বাদীর উক্তরূপ অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মহোদয়ের নির্দেশে থানা এলাকায় একাধিক সোর্স নিয়োগ পূর্বক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগকারীর ভাতিজা মিঠুন (মানসিক ভারসাম্যহীন) এর নিকট হইতে উদ্ধার করা হয়। বাদীর সনাক্তমতে হারানো গরুটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। থানা পুলিশ কর্তৃক দ্রুত সময়ের মধ্যে বাদীর হারানো গরু উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকার লোকজন পুলিশ সুপার ময়মনসিংহ সহ অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানান ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *