লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই মডেল কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে ৯ই মার্চ ২০২৪ শনিবার বিকাল ৩টার অত্র কলেজ মাঠে উক্ত মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুব হাসান’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ বিবেচনায় দীর্ঘ প্রতীক্ষিত মাত্রাই মডেল কলেজ এমপিও ভূক্তি প্রদান করায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অত্র কলেজের প্রভাষক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তত্য রাখেন মাত্রাই কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক তিনি বক্তব্যে শেষে তার সহধর্মনী ছাবিনা হাবিব তালুকদারকে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ঘোষণা দেন এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছাবিনা হাবিব তালুকদার দোয়া ও মাহ্ফিল অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সালাম জানিয়ে দোয়া চান এবং ভোট প্রার্থনা করেন। অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহ্জাহান আলী, জয়পুরহাট, সদর উপজেলার আমদই ইউনাইটেড কলেজের ভাইস প্রিন্সিপাল কাউছারুজ্জামান, মাত্রাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিক রাকিবুল বারি ও ছিলিমপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক ইলিয়াছসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিানার কল্যাণে দোয়া করা হয়। এ সময় বিভিন্ন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
