বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে হাসনাবাজার হতে পূর্ব গিলাবাড়ী গামী পাকা রাস্তার উপর আইডিয়াল স্কুলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক্টর ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ নাঈম ইসলাম (১৯), পিতা: মোঃ নুর নবী এবং
মোঃ আল আমিন (২২), পিতা: মোঃ শহিদার রহমান।
তাদের বাড়ি পূর্ব গিলাবাড়ী এলাকায়।
ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি লাল রঙের EICHER ট্রাক্টর (মডেল-৪৮৫) জব্দ করা হয়।
এ ঘটনায় মোঃ হামিদুল ইসলাম (৪২) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা (এফআইআর নং-৫/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *