মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি
৫ ডিসেম্বর পূর্বাহ্নে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন, রংপুরের সভাকক্ষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতিত্বে রংপুর জেলা ও মহানগরের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সহকারী পুলিশ সুপার, রংপুর হাইওয়ে সার্কেল সহ জাতীয়তাবাদী দল রংপুর শাখার আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটি ড. মোঃ রোকনুজ্জামান, জামায়াতে-ইসলামী বাংলাদেশ রংপুর শাখার সেক্রেটারী মোঃ এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর শাখার সভাপতি আঃ রহমান কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখার পক্ষে মাওঃ যুবায়ের, খেলাফত-মজলিস রংপুর শাখার সভাপতি ক্বারী আতাউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দগণ মহাসড়কে থ্রী-হুইলার বন্ধ, ড্রাইভিং লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধ এবং হিজরাদের উৎপাত বন্ধ করার জন্য মহাসড়কে পুলিশকে আরো তৎপর হওয়ার জোর দাবী জানান। নবাগত পুলিশ সুপার তাঁদের বক্তব্য শুনেন এবং উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে এসপি মহোদয় শীতের সময় সতর্কতার সাথে যানবাহন চলাচলের পরামর্শ প্রদান করেন। কারণ কুয়াশার সময় সড়ক দূর্ঘটনা বেড়ে যায়। পরিশেষে সকলেই মহাসড়কে চলাচলরত সকল যাত্রী এবং যানবাহনের তথা জীবন ও সম্পদের সার্বিক নিরাপত্তা বিধানে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য একমত হন।
