হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে দুই কিশোরসহ তিনজনকে আটক করেছে পুলিশ; এ সময় এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান।
দণ্ডিত দুর্জয় কর্মকার (২২) উপজেলার কামাইছড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অপর দুই কিশোরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বলেন, সকালে ওই কেন্দ্রে জাল ভোট দিতে যায় দুই কিশোর ও দুর্জয়। এ সময় পুলিশ তাদের আটক করে।
“খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্জয়কে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ওই দুই কিশোরকে বাহুবল থানায় পাঠায়।”
