সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে সকল নাগরিকের সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও অংশীজনদের নিয়ে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। মঙ্গলবার ৬ মে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত ময়মনসিংহ নতুন বাজার টিপল টি ক্যাফে ও রেস্টুরেন্ট গার্ডেন সিটি কনফারেন্স হলে কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে ।
অ্যাডভোকেসি সভা কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি আজিম উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ, বিশেষ অতিথি
মাহফুজা মৌলুদা
ইন্সপেক্টর অব পুলিশ (ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতিনিধি)
রাজু আহমেদ উপ -পরিচালক, সমাজসেবা অধিদপ্তর
ময়মনসিংহ ,হারুন-অর রশীদ উপ পরিচালক, যুব উন্নয়ন, ময়মনসিংহ,
মোঃ সুজন আহমেদ সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ, ডা. শায়লা শারমিন মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন, ময়মসিংহ,আব্দুল্লা আল মামুন জেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমী ময়মনসিংহ, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটি সাধারণ সম্পাদক সামদানি হোসেন বাপ্পী ও বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়িতা তনু -সভাপতি সেতুবন্ধন কল্যাণ সংঘ, ময়মনসিংহ,
নিরাপদ ও সহায়ক পরিবেশের অঙ্গীকার
বন্ধু জানিয়েছে, লিঙ্গ, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। সংস্থাটি বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীল নীতি’ অনুসরণ করে।
*আচরণবিধির মূল বিষয়*
কর্মশালা চলাকালীন ও ভেন্যুতে অবস্থানকালে সকলকে ইতিবাচক ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
*প্রত্যাশিত আচরণ:*
– পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল থাকা এবং গঠনমূলক সমালোচনা গ্রহণ করা।
– সেশনে মনোযোগ রক্ষায় মোবাইল ফোন সাইলেন্ট রাখা।
– নির্ধারিত ব্যক্তি ছাড়া কর্মশালার ছবি না তোলা এবং সম্মতি ছাড়া কারও ছবি না তোলা।
– সোশ্যাল মিডিয়ায় ভেন্যুর তথ্য বা চেকইন শেয়ার না করা। অনুমতি ছাড়া অন্যের ছবি নিজস্ব অ্যাকাউন্টে পোস্ট না করা।
– নিজের ব্যক্তিগত সরঞ্জাম নিজ দায়িত্বে রাখা।
*অপ্রত্যাশিত আচরণ:*
আপত্তিকর শারীরিক স্পর্শ, যৌন ইঙ্গিত, নারী-বিদ্বেষী, বর্ণবাদী, হোমোফোবিক, ট্রান্সফোবিক বা অপমানসূচক মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পোশাক, লিঙ্গ পরিচয় বা শারীরিক গঠন নিয়ে অস্বস্তিকর মন্তব্য, সম্মতি ছাড়া ছবি-ভিডিও ধারণ এবং ব্যক্তিগত ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া আইডি প্রকাশ করা যাবে না।
*অভিযোগের প্রক্রিয়া*
অগ্রহণযোগ্য আচরণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আয়োজকদের অবহিত করতে বলা হয়েছে।
বন্ধু জানিয়েছে, সকলের নিরাপত্তা ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা উল্লিখিত আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
